Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১২:৪১ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » তেল সংকটে পিরোজপুরে বন্ধ ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা
২৪ March ২০২৬ Tuesday ১:২৮:৩৫ PM
Print this E-mail this

তেল সংকটে পিরোজপুরে বন্ধ ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা


পিরোজপুর প্রতিনিধি:

জ্বালানি তেলের সংকটে পিরোজপুরের ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে দেখা গেছে।

এতে এসব জ্বালানি ব্যবহারকারী যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। ভুক্তভোগী চালকরা জানান, ভোর থেকে পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় তারা তেল নিতে পারছেন না। দূর-দূরান্ত থেকে যারা আসছেন, তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদের কারণে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com