Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:২৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নিষিদ্ধ কার্যক্রম: আ.লীগ ও অঙ্গসংগঠনের পৃথক দুই মিছিল
২৭ March ২০২৬ Friday ৫:৫৭:০৬ PM
Print this E-mail this

বাউফলে নিষিদ্ধ কার্যক্রম: আ.লীগ ও অঙ্গসংগঠনের পৃথক দুই মিছিল


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক দুটি মিছিল করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বিলবিলাস বাজার এলাকা ও সদর ইউনিয়নে পৃথকভাবে মিছিল দুটি অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রতিটি মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিলগুলোতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের ছবি দেখা গেছে।
এছাড়া মিছিলের অগ্রভাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি আজ (শুক্রবার) যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com