বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আজাদ-সম্পাদক ইমন
নগর প্রতিনিধি:
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস লএম সাদিকুর রহমান সিকদার।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না, যুগ্ম-সম্পাদক পদে মো. তারেক আল ইমরান, সাইয়েদ রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হারুন অর রশিদ, সাইফুল আলম, পারভেজ বেপারী ও গোলাম মোর্তজা তপু।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল