Home » দৌলতখান » ভোলা » ভোলায় বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
৫ April ২০২৬ Sunday ৫:১৫:২৭ PM
ভোলায় বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখানে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
পুলিশ জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানির ভয়ে গোপনে গর্ভপাত করান ইউসুফ। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করেন। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল