Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৯:৩২ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার
৭ April ২০২৬ Tuesday ১১:৫০:৫১ AM
Print this E-mail this

উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. রাফিন খন্দকার রাহাত। তিনি উপজেলার সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন ও সদস্য সচিব মো. মুরাদ হাওলাদারের (রনি) যৌথ সিদ্ধান্তে তাকে পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর হবে। এখন থেকে রাফিন খন্দকার রাহাতের কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন বলেন, ‘ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com