Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৯:২০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ‘স্ত্রীর পরকীয়া’ সইতে না পেরে নিজেকে শেষ করলেন যুবক
১০ April ২০২৬ Friday ১২:১৪:৪৬ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ‘স্ত্রীর পরকীয়া’ সইতে না পেরে নিজেকে শেষ করলেন যুবক


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে মানসিক কষ্টে মেহেদী নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী ওই এলাকার পরিচিত ব্যবসায়ী ও ‘আরিফ ভবন’-এর স্বত্বাধিকারী আরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মেহেদী। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেদীর বন্ধু ও ঘনিষ্ঠজনদের দাবি, পারিবারিক অশান্তি এবং স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এসব বিষয় সহ্য করতে না পেরে চরম হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com