Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৯:০২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
১৪ April ২০২৬ Tuesday ৩:৪২:৩৭ PM
Print this E-mail this

হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু


নগর প্রতিনিধি:

হাম উপসর্গে বরিশালে বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ও রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যুর হয়েছে হাম উপসর্গে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।


মৃতরা হলেন: বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের মেয়ে মাহি (২) ও বরগুনার আমতলীর কুকুয়ার বাসিন্দা ইমরানের মেয়ে ইরামনী (৭ মাস)।


হাসপাতাল সূত্র জানা গেছে, বর্তমানে হাসপাতালটির তিনটি হাম আইসোলেশন কক্ষে রোগী ভর্তি রয়েছে ১১৭ জন। যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন। হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৪৭৬ জন রোগী।

এদিকে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছর বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে এই রোগের উপসর্গে চিকিৎসা নিয়েছিলেন ১৩৫০ জন। বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, অর্থ ও ভাণ্ডার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, ‘হামের উপসর্গ নিয়ে সাম্প্রতিক মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। বর্তমানে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায়ই আসেনি। নানা সংকট থাকলেও চিকিৎসকরা আন্তরিকভাবে রোগীদের চিকিৎসা করছেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com