Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৪:০৯ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল রাফিন খন্দকার রাহাত
১৬ April ২০২৬ Thursday ৪:৪৩:৫১ PM
Print this E-mail this

বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল রাফিন খন্দকার রাহাত


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার ১ নম্বর শাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিন খন্দকার রাহাতের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উজিরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তারেক সুজন এবং সদস্য সচিব মোঃ মুরাদ হাওলাদার রনি স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে রাফিন খন্দকার রাহাতের ওপর আরোপিত সকল সাংগঠনিক নিষেধাজ্ঞা অবসান করা হয়েছে। ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com