Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৯:৩১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে মাঝ নদীতে এক নারীর চিৎকার, অতঃপর
১৯ April ২০২৬ Sunday ২:২৮:০১ PM
Print this E-mail this

পটুয়াখালীতে মাঝ নদীতে এক নারীর চিৎকার, অতঃপর


পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকা থেকে পটুয়াখালীগামী সুন্দরবন-৯ লঞ্চের তাৎক্ষণিক উদ্যোগ ও এক যাত্রীর সাহসিকতায় নদীতে পড়ে যাওয়া বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। লঞ্চের মাস্টার জানান, রাতের বেলা হঠাৎ নদী থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনতে পান তিনি।

সঙ্গে সঙ্গে লঞ্চ থামিয়ে সার্চলাইটের মাধ্যমে চারপাশে খোঁজ শুরু করা হয়। এক পর্যায়ে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী নদীতে হাত নেড়ে সাহায্য চাইছেন। তখন দ্রুত লঞ্চ ঘুরিয়ে তার দিকে নেয়া হয়।

এ সময় লঞ্চের এক সাহসী যাত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেন। একই সঙ্গে লঞ্চ থেকে বয়া ফেলে দেয়া হয়। পরে ওই যাত্রীর সহায়তায় বৃদ্ধা নারীকে বয়ার ভেতরে নিরাপদে নিয়ে আসা হয় এবং ধীরে ধীরে লঞ্চে তোলা হয়।

প্রত্যক্ষদর্শী নাঈম ইসলাম বলেন, ‘আমি কেবিনে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি, এক নারী নদীতে ভেসে সাহায্য চাইছেন। তখন লঞ্চ থামিয়ে পেছনে ঘোরানো হয় এবং এক যুবক দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারে এগিয়ে যান। সত্যিই তার সাহসিকতায় ওই নারী নতুন জীবন পেয়েছেন।’

উদ্ধারের পর ওই নারী জানান, তিনি ‘রিয়াদ-৭’ লঞ্চের যাত্রী ছিলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে সংশ্লিষ্ট লঞ্চের সঙ্গে যোগাযোগ করে তাকে তার নিজ লঞ্চে ফিরিয়ে দেয়া হয়।

ঘটনাটি ঘিরে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সবাই ওই সাহসী যাত্রীর মানবিকতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com