বরিশালের আগৈলঝাড়ায় সাব্বির হোসেন (২৫) নামের এক গাছ ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দুপুরে আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাব্বির আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত নয়টার দিকে পয়সারহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় একই এলাকার অলি চৌকিদার সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নেয়। অভিযোগ করে তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে আমার কোন পূর্ব বিরোধ বা কোনধরনের ঝামেলা নেই। এরপরও তারা আমার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। এবিষয়ে জানতে অভিযুক্ত অলি চৌকিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন-বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ