Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৪১ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় ৪ হাজার লিটার জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ
২৪ April ২০২৬ Friday ১১:০৭:৪৭ PM
Print this E-mail this

ভোলায় ৪ হাজার লিটার জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড বেস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতখানের বিউটি রোড-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ছয়টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুত করা দুই হাজার ৮৫০ লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দ তেলের দাম পাঁচ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।

জব্দ জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com