Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ২:৫৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » কানের ভেতর ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার
২৫ April ২০২৬ Saturday ১২:৩১:৩২ AM
Print this E-mail this

কানের ভেতর ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার


পুলিশের চোখ ফাঁকি দিতে কানের ভেতরে লুকিয়ে রাখা হয় ইয়াবা। ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের কান থেকে উদ্ধার করা হয়েছে দুটি ইয়াবা ট্যাবলেট। ঘটনাটি পটুয়াখালীতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি বের করেন।

জানা যায়, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবককে গত ২২ এপ্রিল পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নিরবের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভর্তি হওয়ার পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার অভিযোগ করতে থাকেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় চিকিৎসক নিরবের কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন— যা উপস্থিত সবাইকে বিস্মিত করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আগে কয়েকবার গ্রেফতারও করা হয়েছে।

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, ২২ এপ্রিল পরিবারের সদস্যরা তাকে কেন্দ্রে ভর্তি করেন। পরে সে কানে ব্যথার কথা জানালে আমরা চিকিৎসকের কাছে পাঠাই। অস্ত্রোপচারের মাধ্যমে তার কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিরবের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়। এর আগে তাকে চার মাসের জন্য জেলা কারাগারের ‘সেফ কাস্টডি’তেও রাখা হয়েছিল।

এদিকে মাদক বহনের এমন কৌশল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মাদক কারবারিরা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ ও অস্বাভাবিক পদ্ধতি অবলম্বন করছে—যা নিয়ন্ত্রণে নতুন করে নজরদারি জোরদারের প্রয়োজন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com