Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৩:৫৫ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
৩০ April ২০২৬ Thursday ৩:৫২:৩৪ PM
Print this E-mail this

উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ মিছিলের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই মহাসড়কের ওপর স্বল্প সময়ের জন্য একটি মিছিল বের করে। মিছিলটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পরবর্তীতে তারা দ্রুত স্থান ত্যাগ করে।এ ঘটনায় একই দিন দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়।

সূত্র আরো জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি কিছু আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীর পক্ষ থেকে উৎসাহমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, ।বিষয়টি আমাদের সরাসরি নজরে আসেনি এবং এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা খুব অল্প সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com