Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
৫ May ২০২৬ Tuesday ৪:৫৭:১০ PM
বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ শাকিল বালি (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (৪মে) রাত ৮টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার সময় শাকিল বালিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল বালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প