Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় হাটের একমাত্র সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগ
৬ May ২০২৬ Wednesday ৯:৫৩:২৯ PM
আগৈলঝাড়ায় হাটের একমাত্র সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন সেতু ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি নতুন হাটসংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের অংশ তিন-চার বছর পর থেকে দেবে যেতে শুরু করে। দুই বছর আগে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে মালবোঝাই একটি নছিমন সেতুর ওপর উঠলে সেটির মাঝের অংশ ভেঙে পড়ে যায়। এ ঘটনায় নছিমনের চালক পলাশ হালদার গুরুতর আহত হন।
এই সেতু দিয়ে প্রতিদিন আশপাশের অন্তত ছয়টি গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী চলাচল করতেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও দীর্ঘদিন ধরে বিকল্প ব্যবস্থা না থাকায় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলেন।
আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার বলেন, সপ্তাহে দুই দিন হাট বসে। সেতুটি দ্রুত সংস্কার না হলে দূরদূরান্তের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাটে আসতে পারবেন না। এতে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি কৃষকেরাও তাঁদের ইরি-বোরো ধান ঘরে তুলতে সমস্যায় পড়বেন। এতে ছয় থেকে আটটি গ্রামের ১০ হাজার মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাগধা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ বাড়ৈ জানান, বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’
এ ব্যাপারে ইউএনও লিখন বণিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ