চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় এ বছর জেলায় আমের বাম্পার ফলন হয়েছে।
এতে খুশি বাগান মালিক, খামারি ও কৃষকরা।কোরবানির ঈদকে সামনে রেখে ভালো দামের আশায় এখন আম সংগ্রহ ও বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
আম বাগান ঘুরে দেখা গেছে, ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারের কয়েকটি আম বাগানে দেখা গেছে, সবুজ পাতার ফাঁকে ঝুলছে দেশি-বিদেশি পাকা আম।কোথাও লাল আভা, কোথাও সোনালি হলুদ রঙের আম আকৃষ্ট করছে ক্রেতা ও দর্শনার্থীদের।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বাগান পরিচর্যা, আগাছা দমন, আম সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজ।
সোনার বাংলা কৃষি খামারের সহকারী ব্যবস্থাপক মো. বাবু বলেন, বাগানটিতে প্রায় এক হাজার ৮০০ গাছের মধ্যে দেড় হাজার গাছে আম ধরেছে। ফলন ভালো হয়েছে, আমরা বিক্রির প্রস্তুতি নিচ্ছি।
খামারের পরিচালক মঞ্জুর আলম নিরব জানান, চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রির লক্ষ্য রয়েছে তাদের। গত বছরের মতো এ বছরও ফলন খুবই ভালো।
স্থানীয় আমচাষিরা জানালেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হয়েছে। একই সঙ্গে রোগবালাই তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচও কমেছে। ফলে লাভের সম্ভাবনা বেড়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরেও ভোলার আম পাঠানো হচ্ছে।
জেলার বিভিন্ন বাগানে এবার বারি, ব্যানানা, আম্রপালি, হাড়িভাঙা, রেড আই ও পালমালসহ নানা জাতের আমের উল্লেখযোগ্য ফলন হয়েছে। সারি সারি আম গাছের নিচ দিয়ে হাঁটলেই নাকে এসে লাগে পাকা আমের মিষ্টি সুবাস।
একাধিক আমচাষি জানান, কোরবানির ঈদের আগে বাজারে আমের চাহিদা আরও বাড়বে। সে কারণে এখন শেষ মুহূর্তের পরিচর্যা ও বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
কৃষি বিভাগ জানিয়েছে, ভোলার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে জেলায় প্রতিবছর নতুন নতুন আম বাগানের সংখ্যা বাড়ছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। ভোলা কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. বাহাউদ্দিন শেখ বলেন, ভোলায় আম চাষের সম্ভাবনা অনেক বেশি। কৃষকদের আধুনিক পদ্ধতিতে আম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করছি।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ভোলা জেলায় ৮২৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ হাজার ৩৭৫ মেট্রিক টন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল