Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৫৯ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও ভাইকে হারিয়ে নির্বাক রহমত
২৯ May ২০২৬ Friday ৪:২৭:৪৪ PM
Print this E-mail this

সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও ভাইকে হারিয়ে নির্বাক রহমত


পিরোজপুর প্রতিনিধি:

ঈদে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে আনন্দ করার স্বপ্ন ছিল ১০ বছরের রহমতের। বৃহস্পতিবার (২৮ মে) সকালেও তাদের সঙ্গে কথা হয়েছিল।কিন্তু কয়েক ঘণ্টা পরই আসে মর্মান্তিক খবর, সড়ক দুর্ঘটনায় বাবা, মা ও ভাই কেউ আর বেঁচে নেই। সেই সংবাদ শোনার পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুটি। কান্না ছাড়া মুখে আর কোনো শব্দ নেই তার।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের একই পরিবারের তিন সদস্য রয়েছেন। তারা হলেন- মো. সোহাগ (৩৭), তাঁর স্ত্রী মোসা. খাদিজা খাতুন (৩৪) এবং তাদের ছেলে আরমান (৮)।

রহমত স্থানীয় কোকরাকাঠী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ার জন্য সে নানার বাড়িতে থাকত।কয়েক বছর আগে দাদা-দাদি মারা যাওয়ার পর এখন আপন বলতে তার একমাত্র চাচা মো. রুবেল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়।

নিহত সোহাগের ভাই মো. রুবেল বলেন, সকাল ১০টার গাড়িতে আমার ভাই, ভাবী ও ছোট ভাতিজা ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সবাই একসঙ্গে খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরেই খবর পাই, তারা কেউ আর বেঁচে নেই। আমার ভাতিজা রহমত এতিম হয়ে গেল।

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম বলেন, সোহাগ, তাঁর স্ত্রী খাদিজা ও ছেলে আরমান একই পরিবারের সদস্য। একসঙ্গে তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে খবর পাওয়ার পর আমরা নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com