পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগোরাঙ্গ নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে।
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উত্তর চরমোন্তাজের মোল্লা গ্রামের মো. কুদ্দুস হাওলাদারের ট্রলারটি নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ো আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪ জন মাঝি-মাল্লাকে পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ট্রলারে থাকা মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল পানিতে ভেসে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরে জায়েদ বলেন, “ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ট্রলার ও মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ