Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » দশমিনায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার
৪ June ২০২৬ Thursday ৬:৪২:১২ PM
Print this E-mail this

দশমিনায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মো. আনোয়ার হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। 

মৃত মো. আনোয়ার হাওলাদার উপজেলার বহরমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। মরদেহ শনাক্ত করেন তাঁর ছেলে মো. আলাউদ্দিন হাওলাদার। 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হাওলাদার প্রায় ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বছরের বেশির ভাগ সময় তিনি বাড়ি বা এলাকার বাইরে কাটাতেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঠাকুরের হাট এলাকার খালে একটি অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ দশমিনা থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসমান মরদেহের ছবি প্রচার হলে মো. আলাউদ্দিন হাওলাদার সেটি দেখে ঘটনাস্থলে যান এবং মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন। 

মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘আমার পিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বছরের বেশির ভাগ সময় বিভিন্ন জায়গায় থাকতেন। গত মঙ্গলবার সকালে বাড়ি আসেন, বিকেলে আবার চলে যায়। অনেক খোঁজ করি, কোথাও পাইনি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয় শুনে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com