Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের জনহিতকর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
১৮ June ২০২৬ Thursday ৪:৪৪:৫৩ PM
কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের জনহিতকর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি।।
উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় ব্যক্তি বা ক্লায়েন্ট কেন্দ্রিক মানবিক প্রতিক্রিয়া ও সঙ্কটে আক্রান্ত মানুষের জীবনযাত্রার উন্নতি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, বাস্তবায়ন কৌশল, কর্মএলাকা ও লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করা হয়। ১৭ জুন কলাপাড়া উপজেলা কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা The Swedish International Development Cooperation Agency (SIDA) এর অর্থায়নে এবং International Rescue Committee (IRC) Bangladesh এর কারিগরী সহায়তা ও অংশীদারিত্বের মাধ্যমে সুশীলন সংস্থা পরিচালিত “Client Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People (CCHR)” প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। এই প্রকল্পটি বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মিঠাগঞ্জ ও মহিপুর ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি মেডিকেল অফিসার জনাব এহসানুল হক,উপজেলা যুব উন্নয়ন অফিসার জুলহাস আল আজাদ, সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘুর্নিঝড় প্রস্তুত কর্মসুচির প্রতিনিধি মোতালেব হোসেন, কলাপাড়া থানার সাব ইনসপেক্টর জাকির হোসেন, কলাপাড়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক অমল মুখার্জী, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেছবাহ উদ্দিন খান, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, এ ছাড়াও এনজিও প্রতিনিধি- আভাস এনজিও এর প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, ফ্রেন্ডশীপ এনজিও’র আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান, জাগোনারী এনজিও এর প্রকল্প ম্যানেজার জাফর আলম, গুড নেইবারস এনজিও প্রকল্প ম্যানেজার রাজিব হোসেন অংশগ্রহন করেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন সুশীলন সি.সি.এইচ.আর প্রকল্পের উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম এবং সার্বিক উপস্থাপনায় ছিলেন প্রকল্প সমন্বযকারী মোক্তার হোসেন। প্রকল্পের পক্ষ হতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর আনোয়ারুল ইসলাম, সাদিয়া সুলতানা ও এন্টিসিপেটরী একশন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজাউল ইসলাম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)