Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৭:৩১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২২ June ২০২৬ Monday ১:২৮:০৭ PM
Print this E-mail this

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসমান গানি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগড় গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকালে ওসমান গানিকে মা-বাবা তার নানা বাড়ি রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। এরপড় ওই দিনই দুপুর থেকে নানা বাড়ির লোকজন ওসমান গনিকে খুজে পাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে এক পর্যায়ে সোমবার সকালে দেখতে পান বাড়ির পাশে মৃধা বাড়ির পুকুরে শিশুটির লাশ ভাসতেছে। এরপড় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হয়েছে। তারপড়েও বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com