Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১:৩১ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় গাছের চারা বিতরণ
২২ June ২০২৬ Monday ৭:৩১:৩৬ PM
Print this E-mail this

কুয়াকাটায় গাছের চারা বিতরণ


 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ  ও গাছের চারা তুলে দেয়া হয়।  

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক।  
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কোডেকের এরিয়া ম্যানেজার ইসমাইল শেখ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং কোডেকের প্রতিনিধিরা। 
কোডেকের এরিয়া ম্যানেজার ইসমাইল শেখ বলেন, এসব শিক্ষার্থীকে কোডেকের পক্ষ থেকে স্কুলব্যাগ, খাতা, কলম, পানির পট এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com