Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৪:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা, সড়ক অবরোধ
২৩ June ২০২৬ Tuesday ১:২২:০৫ PM
Print this E-mail this

ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা, সড়ক অবরোধ


নগর প্রতিনিধি:

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল বাশার জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে নগরের জিয়া সড়কে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আল আমিন মৃধার মধ্যে আকস্মিক হাতাহাতির ঘটনা ঘটে। রাতুল কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী। 

দুপুরের সেই ঘটনার জের ধরে সন্ধ্যার পর আল আমিনের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী লাঠিসোঁটা নিয়ে অশ্বিনী কুমার হলে অতর্কিত প্রবেশ করেন। তাঁরা সেখানে রাতুলসহ হলের সাধারণ ছাত্রদের বেধড়ক মারধর করেন বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। 

হলের ভেতর মারধরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ছাত্রাবাস থেকে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসেন এবং কলেজ সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই ব্যস্ততম সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। 

সড়ক অবরোধের খবর পেয়ে মহানগর ছাত্রদলের সভাপতি এনামুল হাসান তাসনিমের নেতৃত্বে আরেকটি পক্ষ বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা সড়কে বিক্ষোভ করতে থাকা ছাত্রদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ছাত্রদের অভিযোগ, তাসনিমের নেতৃত্বে সেখানে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্রদের ওপর পুনরায় হামলা চালিয়ে তাঁদের বেধড়ক পেটানো হয়। 

তবে ছাত্রদের মারধরের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি এনামুল হাসান তাসনিম। তিনি সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি মাত্র, কারও গায়ে হাত দেওয়া হয়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিএম কলেজ ক্যাম্পাসে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com