Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৮:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে আ.লীগের তৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি
২৩ June ২০২৬ Tuesday ৪:৫৭:৫৯ PM
Print this E-mail this

বরিশালে আ.লীগের তৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি


নগর প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে বরিশাল নগরীতে মিছিল-শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া মঙ্গলবার (২৩ জুন) ঘিরে অপতৎপরতা ঠেকাতে পুলিশও চিরুনি অভিযানসহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। গত ১৫ দিনে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগর পুলিশ।

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে নগরীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এর আগে নগরীতে শোডাউন ও মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। এছাড়াও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলসহ শোডাউন করেছে।

অন্যদিকে বরিশাল নগর পুলিশের চার থানায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দিনটিকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশিসহ আটক করা হচ্ছে। পুলিশ নগরী নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com