Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস যুবকের
২ July ২০২৬ Thursday ৫:৩৩:৪৩ PM
ঝালকাঠিতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস যুবকের
ঝালকাঠি প্রতিনিধি:
তরুণ বয়সে এক কিশোরীকে ভালোবেসেছিলেন তিনি। কিন্তু প্রেমের প্রস্তাব দিলে ওই কিশোরী তা প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যানের কষ্টে দীর্ঘ ১৫ বছর ধরে লোকালয় ছেড়ে গহীন জঙ্গলে একাকী বসবাস করছেন এক যুবক।
ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের কৃষক ছোট্ট বড়ালের ছেলে পলাশ বড়াল জীবনের ব্যর্থতায় জঙ্গলজীবন বেছে নিয়েছেন। গাছগাছালিতে ঘেরা নিজেদের নিঝুম জঙ্গলে সুপারি গাছ ও কাদামাটি দিয়ে তৈরি করেছেন একটি ছোট্ট ঘর। সেখানেই তার বসবাস। ঘরের পাশেই কেটেছেন একটি ছোট পুকুর। দীর্ঘ ১৫টি বছর এভাবেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন তিনি।
এলাকাবাসী জানান, তরুণ বয়সে পাশের গ্রামের এক কিশোরীকে ভালো লাগে পলাশের। কিন্তু প্রেমের প্রস্তাব দিলে ওই কিশোরী তা প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই মনের কষ্টে জঙ্গলে একাকী জীবন বেছে নেন তিনি। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারিবারিকভাবে বিয়েও দেয়া হয়। কিন্তু জঙ্গলজীবনের কারণে বিয়ের এক বছরের মধ্যেই পলাশের স্ত্রী তাকে ছেড়ে যান। এরপর থেকে পুনরায় সেই জঙ্গলেই একাকী কাটছে তার জীবন।
তবে পলাশ বড়াল জানান, তিনি মানুষকে এখনও ভালোবাসেন। নিজের এই অবস্থার জন্য কাউকে দোষ না দিয়ে বরং নিজের ভাগ্যকেই দোষারোপ করছেন জঙ্গলবাসী এ যুবক। তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দিই না, আমার ভাগ্যই এমন।’
বর্তমানে ৩৮ বছর বয়সী পলাশ তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। এলাকায় তিনি এখন মানসিক ভারসাম্যহীন বলেই সবার কাছে পরিচিত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী