Current Bangladesh Time
Sunday August ২৩, ২০২৬ ৪:৪৬ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃ*ত্যু
২ July ২০২৬ Thursday ১০:২০:০৩ PM
Print this E-mail this

তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃ*ত্যু


তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওই শ্রমিকের নাম মো. রুবেল (৪০)। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামু পাড়া নামক এলাকার জুলমাত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবগী ইউনিয়নের জাকির তবক এলাকায় মো. রুবেলসহ কয়েকজন শ্রমিক মিলে গাছ কাটার কাজ করছিলেন। এ সময় ওই এলাকায় প্রথমে একটি গাছের উপরের ডাল কাটলে, ডালগুলো নিচে থাকা একটি পুকুরের পানিতে পড়ে। পরবর্তীতে কাটা ওই ডালগুলো টেনে তুলতে পুকুরে নামেন রুবেল। এসময় পুকুরের পাড়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ করেই পুকুরের পানিতে পড়ে যায়। এতে গাছের নিচে চাপা পড়ে এবং গাছের মাথায় থাকা কাটা ডালের অংশ রুবেলের পেটে ঢুকে যায়। পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গাছ কাটতে গিয়ে অসাবধানতার কারণে মো. রুবেল নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com