Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১১:৪১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা
১৫ July ২০২৬ Wednesday ৯:২১:০০ PM
Print this E-mail this

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা


নগর প্রতিনিধি:

বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা শেষ হওয়ার প্রায় ১০ দিন পরও অংশগ্রহণকারী দুই শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। 

বুধবার (১৫ জুলাই) বরিশালের জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন উদ্যোক্তা। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মামুন খন্দকার।

ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী বাড়তি টাকা না দেওয়ায় ছাড়পত্র দিচ্ছে না আয়োজকরা। এ কারণে চরম অর্থাভাবে না খেয়ে দিন কাটছে ২০০ স্টলের পাঁচ শতাধিক উদ্যোক্তা, ব্যবসায়ী এবং কর্মচারীদের। এর প্রতিবাদ করায় মারধরের শিকারও হয়েছেন উদ্যোক্তারা।

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে গত ২৬ মে নগরীর পরেশসাগর মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু করে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিয়ম অনুযায়ী গত ২৬ জুন মেলা অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে।

উদ্যোক্তারা বলেন, মেলার সময় বৃদ্ধির কথা বলে ১০ জুলাই পর্যন্ত তাদের অপেক্ষায় রাখা হয়। কিন্তু মেয়াদ বৃদ্ধি না হওয়ায় গত ১০ জুলাই মেলা বন্ধের নির্দেশ দেয় চেম্বার কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রায় দুইশ স্টলের সব মালামাল গুছিয়ে ফেলেছেন।

মেলার ব্যবসায়ী এবং উদ্যোক্তা মো. সাগরসহ অন্যরা জানান, মালামাল গুছিয়ে যাওয়ার জন্য আয়োজকদের কাছে ছাড়পত্র চাইলে তারা নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত টাকা দাবি করে। ওই টাকা পরিশোধ না করলে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেয়।

তারা অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার কারণে মেলায় তেমন দর্শক হয়নি। তার পরও আমরা চুক্তি অনুযায়ী প্রতিদিন যেভাবে আয় করেছি সেভাবে তাদের স্টলের ভাড়া দিয়েছি। এখন বাড়তি টাকা না পেয়ে আমাদের দোকানের মালামালসহ দুই পাশের গেট আটকে দিয়েছে।

এর প্রতিবাদ করায় বুধবার সকালে স্থানীয় লোকজন নিয়ে আমাদের উদ্যোক্তাদের ওপর হামলা করেছে। পরে কোনো রকম মেলার টিনের বেড়া ভেঙে পালিয়ে এসে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এই জিম্মিদশা থেকে মুক্ত হয়ে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই।

আটকে রাখার অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির সদস্য দিন ইসলাম বলেন, মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের আলোচনা করেই ১৫ জুলাই থেকে মেলার মেয়াদ চারদিন বাড়ানো হয়েছে। যেহেতু মেলায় ব্যবসায়ী এবং আয়োজক উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে তাই তাদের থেকে যেতে বলা হয়েছে। এখানে কাউকে জিম্মি করা হয়নি। তারা যেতে চাইলে তো আমাদের আটকে রাখার সুযোগ নেই। 

উদ্যোক্তাদের মারধরের বিষয়টি ভুল বোঝাবুঝি দাবি করে তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে।

মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের অভিযোগ, সবুজ নামের ব্যক্তি চেম্বারের পক্ষ হয়ে মেলার আয়োজন করেছে। কিছুদিন আগেও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেলায় উদ্যোক্তাদের সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন। সেসময় ব্যবসায়ীরা ৯৯৯-এ ফোন করে জিম্মি দশা থেকে উদ্ধার হয়। বরিশালেও সেই একই কাজ করেছেন সবুজ। 

তবে এ বিষয়ে সবুজ নামের ওই ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অস্বীকার করেছেন। 

মেলার সময় বৃদ্ধি হয়নি জানিয়ে আয়োজক সংস্থা বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি এবায়দুল হক চাঁন বলেছেন, কয়েকদিন আগেই মেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, চেম্বারের পক্ষ থেকে যতদূর জেনেছি, যারা ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করেছে তারা স্টল মালিক এবং উদ্যোক্তাদের কাছে টাকা পাবে। আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। সেই টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা করছি।

এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, মেলার স্টলের উদ্যোক্তাদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে আমি এখানে নতুন এসেছি। মেলা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর না নিয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com