Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ১২:৩৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি
১৬ July ২০২৬ Thursday ২:৫৫:০৬ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার তুষখালী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য গাজী ওয়াহিদুজ্জামান জাকির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, তুষখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাওলাদার, ইকবাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুষখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল হাওলাদার৷

গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার ফলদ (আমড়া, পেয়ারা, জাম, তাল) বৃক্ষ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com