Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ১:৩৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতি
১৮ July ২০২৬ Saturday ২:৫০:৪১ PM
Print this E-mail this

রাজাপুরে হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতি


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ওই উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার প্রধান মো. শাহ-আলম শিকদার চুন্নু (৫০) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

সাংবাদিকদের তিনি জানান, রাতে অজ্ঞাত ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্র ও ভয় দেখিয়ে শাহ-আলম শিকদার, তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তানের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ডাকাত দল পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন নিয়ে নেয়। এরপর নির্বিঘ্নে পালিয়ে যায়।

শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এরপর প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com