Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ১০:৫৪ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় খাল থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
২৯ July ২০২৬ Wednesday ৯:২২:০৩ PM
Print this E-mail this

বরগুনায় খাল থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং শরীরে পোকা ধরেছিল। তবে এলাকার কেউ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হুসাইন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com