Home » বরিশাল » বরিশাল সদর » যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত
১০ August ২০২৬ Monday ৮:৩৭:১৮ PM
যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত
নগর প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সকালে বরিশালের গৌরনদীতে এক আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন।
গৌরনদীর ক্যাথলিক চার্চ হলরুমে অনুষ্ঠিত এই আন্তঃধর্মীয় সংলাপে যোগ দেন মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সব ধর্মের মানুষের সহাবস্থানের কথা তুলে ধরেন তারা।
যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাসী উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু।
রোববার ও সোমবার দুই দিনের সফরে বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির, গির্জা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা