Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ৬:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে অবরুদ্ধ
১৭ August ২০২৬ Monday ১২:২৫:৫০ PM
Print this E-mail this

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে অবরুদ্ধ


নগর প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড শুমারিতে জনবল নিয়োগে বরিশাল সদর উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। তখন সেখানে উত্তেজনা দেখা দেয়। 

রোববার বেলা ১১টা থেকে বরিশাল সদর উপজেলা চত্বরে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা-কর্মীরা জড়ো হন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন। একপর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। 

জানতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সুপারভাইজার পদপ্রার্থী ইলিয়াস আহমেদ জানান, তিনি সায়েস্তাবাদ ইউনিয়ন সুপারভাইজার হিসেবে আবেদন করেছেন। অথচ সদর উপজেলা বিএনপির এক যুগ্ম আহ্বায়কের সুপারিশে যাকে ওই পদে নেওয়া হয়েছে, তিনি এইচএসসি পাস। নিয়োগের শর্ত অনুযায়ী সুপারভাইজার পদে বিএ পাস হতে হবে। তাঁরা খতিয়ে দেখেছেন মোট ৯৯ জনের মধ্যে ১৫-২০ জন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মী এবং তাদের স্বজন। এর প্রতিবাদ জানিয়ে আজ রোববার সদর উপজেলায় তাঁরা বিক্ষোভ করেছেন। এ সময় সদর আসনের এমপি মজিবর রহমান সরওয়ার আসলে তাঁর কাছেও এই অভিযোগ জানিয়েছেন। 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ বলেন, চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের কর্মী আ.হক তথ্য সংগ্রহকারী পদে সুযোগ পেয়েছেন। 

চন্দমোহন ইউনিয়নে যুবলীগ নেতার স্ত্রী মুনিয়া সুযোগ পেয়েছেন। অথচ যেসব ছাত্রদল কর্মী এত বছর মামলা হামলার শিকার হয়েছেন, তাঁরা বঞ্চিত হয়েছেন। 

সায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন বলেন, সদর উপজেলার ১০ ইউনিয়ন থেকে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের লোকজন সুযোগ পাওয়ায় তাঁরা রোববার বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রতিবাদ করেছেন। পরে ইউএনও তাঁদের কাছে আওয়ামী লীগে সম্পৃক্তদের তালিকা চেয়েছেন। 

এ ব্যপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির জন্য আমরা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করছি। এ জন্য আবেদনকারীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মেধা ভিত্তিকভাবে ৯১ তথ্য সংগ্রহকারী, ৮ সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, রোববার কিছুসংখ্যক যুবক নিজেদের ছাত্রদল দাবি করে উপজেলায় এসেছিলেন। তাঁদের দাবি ছিল যে তাঁরা বঞ্চিত হয়েছেন। কিন্তু আমরা দলীয় ভিত্তিতে কাউকে সুযোগ দিইনি। নিষিদ্ধঘোষিত দলের কেউ যুক্ত আছে, এমনটা লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com