Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ২:৩৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
১৯ August ২০২৬ Wednesday ১২:১৯:১২ PM
Print this E-mail this

ভোলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড


ভোলা প্রতিনিধি:

ভোলায় স্বামী মো. ফরহাদ হোসেন টিটবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত দায়রা ও জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অতীন্দ্রনাথ ব্যানার্জি ও অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।

মামলার নথি ও আইনজীবী সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের ঝড়ু মুন্সি বাড়ির মো. ফরহাদ হোসেন টিটব (৪৫) দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ও মামলার বাদী মাহামুদা বেগমের সঙ্গে তিনি নিজ বাড়িতে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগম থাকতেন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে।

স্বামী দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত ও খোঁজখবর না নেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ দেখা দিত। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় নুরনাহার ফোন করে ফরহাদকে তাঁর বাড়িতে যেতে বলেন। সেখানে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই রাতের কোনো একসময় নুরনাহার ধারালো দা দিয়ে ফরহাদকে কুপিয়ে হত্যা করেন।

পরে মরদেহের কিছু অংশ টুকরো করে একটি পাতিলে ভরে রাখেন তিনি।

পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত অবস্থায় দা হাতে ঘরের দরজায় স্বামীর মরদেহের পাশে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং নুরনাহারকে আটক করে।

এ ঘটনায় নিহত ফরহাদের প্রথম স্ত্রী মাহামুদা বেগম বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অতীন্দ্রনাথ ব্যানার্জি বলেন, আসামি ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। পরবর্তী সময়ে ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতের রায়ের প্রতি সম্মান জানানো হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com