Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৪:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
২১ August ২০২৬ Friday ১:০৮:২২ PM
Print this E-mail this

বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের


বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুষখালী গ্রামের বাসিন্দা মো. খালেক দফাদার (৫৫) নিজের ধানখেতে ইঁদুরের উপদ্রব কমাতে তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সকালে কৃষিকাজে ওই ধানখেতে গিয়েছিলেন শাহআলম ফকির। সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি তাঁকে মৃত অবস্থায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে গেলে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com