Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাকে হামলার অভিযোগ
১ September ২০২৬ Tuesday ১১:৩৮:৪৩ PM
বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাকে হামলার অভিযোগ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হয়েছেন। তার অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে নজরুল খান দাবি করেছেন, তিনি হামলা নয়, প্রতিরোধ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এদিন সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। সভাপতি পদে শাজাহান খানের নাম একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করা হলে তাকে সভাপতি ঘোষণা করা হয়। এ সময় সোহেল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে তাঁর সঙ্গে নজরুল খানের তর্কবিতর্ক হয়। পরে সোহেলের ওপর হামলার অভিযোগ ওঠে। সোহেলের দাবি, কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু সেদিন পাঁচজন উপস্থিত ছিলেন। তাই কোরাম ছাড়াই সভাপতি নির্বাচন করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, একমাত্র প্রার্থী শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ইউএনওর নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে কাগজপত্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নজরুল খান বলেন, ‘আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন সম্পর্কে পুলিশকে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি