Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ
২৪ September ২০২৬ Thursday ৯:৫৪:০৭ PM
উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ
নাজমুল হক মুন্না, উজিরপুর ::
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি উজিরপুর বন্দর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহসভাপতি ফজলুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার, পৌর শ্রমিকদলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ