Current Bangladesh Time
Friday October ৯, ২০২৬ ৫:১৩ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ববির ১৩ শিক্ষার্থী মনোনীত
৯ October ২০২৬ Friday ৩:১৫:০৬ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ববির ১৩ শিক্ষার্থী মনোনীত


ক্যাম্পাস প্রতিনিধি:

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় তাদের মনোনীত করা হয়েছে।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ববি থেকে পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। 

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচজন হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান (সিজিপিএ ৩.৯৮), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা (৩.৯৫), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস (৩.৮৬), আইন বিভাগের তহমিনা আক্তার মুন (৩.৮৬) এবং ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান (৩.৬৭)।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়াহিদা ইসলাম (৩.৯২), রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার (৩.৮৭), আইন বিভাগের দিলরুবা খান মৌ (৩.৭৫) এবং বাংলা বিভাগের অন্তরা হালদার (৩.৫৯)।


আর ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত চারজন হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনামিকা বিশ্বাস (৩.৯২), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোসা. অনন্যা সুলতানা (৩.৯২), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তসলিমা আক্তার (৩.৯১) এবং লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদের (৩.৬৭)।

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ববির ১৩ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল অর্জন তাদের একাডেমিক সাফল্যের অনন্য স্বীকৃতি। এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ কৃতিত্ব ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ এবং বেগবান করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com