Current Bangladesh Time
Friday October ৯, ২০২৬ ৭:১৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ
৯ October ২০২৬ Friday ৫:০৩:৪২ PM
Print this E-mail this

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ


নগর প্রতিনিধি:

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে আয়োজিত এ সমাবেশ থেকে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানানো হয়। ওই হামলায় বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য কমরেড দুলাল মল্লিক।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিলে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। অথচ বিএনপি সরকার জনগণকে অন্ধকারে রেখে ৮ অক্টোবর লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছে।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ পরিচালিত হয়। এর মধ্যে নিউমুরিং টার্মিনাল দিয়ে ৫৫ শতাংশ কনটেইনার ওঠানামা করে। তাঁদের মতে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। পাঁচ বছর ধরে এ টার্মিনালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এবং ধারাবাহিকভাবে রাজস্ব আয় বেড়েছে।

তাঁরা অভিযোগ করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পর্কের কারণে টার্মিনালটি ইজারা দেওয়া হলে সেখানে মার্কিন রণতরি ভেড়ানোর সুযোগ তৈরি হতে পারে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ আশঙ্কা থেকেই ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচি থেকে চুক্তি না করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রেজওয়ান হোসেন সিয়াম; বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন দিদার; রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আইয়ুব আলী তালুকদার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার।

বক্তারা ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com