Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৭:৩৯ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ
১০ October ২০২৬ Saturday ৩:০০:১২ PM
Print this E-mail this

শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ


মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সভা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে গত ৫ অক্টোবর পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত নোটিশে এ শোকজ দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে সভা চলাকালে সাবিনা ইয়াসমিন সাংগঠনিক নিয়মকানুন উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয় এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে।

এ অবস্থায় নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা মহিলা দলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

জানা গেছে, নোটিশের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সাবিনা ইয়াসমিনের বক্তব্য জানা যায়নি।

এ বিষয় পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা রুমা বলেন, সংগঠন পরিপন্থী বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে শোকজ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com