Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ১০:৩৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
১০ October ২০২৬ Saturday ৭:৫২:৪৯ PM
Print this E-mail this

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com