Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৭:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
১১ October ২০২৬ Sunday ৪:১২:২৯ PM
Print this E-mail this

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার


বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে। শুক্রবার বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, গত শুক্রবার কোনো মিছিল হয়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদারের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিওতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং পুলিশ হত্যার বিচারের দাবি জানান।

বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় শুক্রবার বেতাগী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মীকে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল শেষে ফেরার পথে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে পুলিশ আটক করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com