Home » বরিশাল » ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান
১৩ October ২০২৬ Tuesday ৬:৪২:৩৬ PM
ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান
মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা থেকে নিখোঁজ হন ফরহাদ। এলাকাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মো. মিরাজের ছেলে। পেশায় একটি বেসরকারি কারখানার কর্মচারী ফরহাদ।
ফরহাদের বড় ভাই মো. সাত্তার বলেন, গত রোববার নোয়াখালী হয়ে মনপুরায় বাড়িতে ফেরার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয় ফরহাদ। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথাও জানিয়েছিল। তবে রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর যোগাযোগ করতে পারিনি।
নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও ফরহাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা