Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ১০:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক
১৪ October ২০২৬ Wednesday ৭:৫২:৩৫ PM
Print this E-mail this

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক


নগর প্রতিনিধি:

বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়। 

আটক অন্য চার নেতা হলেন—জাতীয় পার্টির জেলা সদস্যসচিব অ্যাডভোকেট জলিল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফোরকান তালুকদার, জেলা শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর ফকির এবং তরুণ পার্টির মহানগর সভাপতি জুম্মান হায়দার।

জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের জেলা সদস্য মেহেদী হাসান শুভ বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে বিকেল ৩টার দিকে বরিশাল নগরের জেলা পরিষদের সামনে দলের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় পুলিশ এসে কর্মসূচি পালন করা যাবে না বলে জানায়। 

মেহেদী হাসান শুভর ভাষ্য, পরে উদ্ভূত পরিস্থিতিতে নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলসহ নেতা-কর্মীরা লঞ্চঘাটসংলগ্ন চট্টগ্রাম হোটেলে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে সেখান থেকে অধ্যক্ষ হাবুলকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে থানায় গিয়ে আরও কয়েকজন নেতা আটক হন। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর সদস্যসচিব ইকবাল হোসেন তাপস বলেন, পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি। দেশে বাক্‌স্বাধীনতা নেই। অধ্যক্ষ হাবুলের সঙ্গে দেখা করতে থানায় গেলে আরও চার নেতাকে আটক করা হয়। এ ধরনের কর্মকাণ্ড ন্যক্কারজনক। জাতীয় পার্টি এর নিন্দা জানায়। 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ সন্ধ্যায় বলেন, আটক জাতীয় পার্টির নেতাদের এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com