Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ৬:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে আ.লীগের ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
১৯ November ২০২৬ Thursday ২:৩৭:২১ PM
Print this E-mail this

বাবুগঞ্জে আ.লীগের ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাত সাড়ে ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা সেতুর ঢালে মহিষাদী এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল লোক মহাসড়কে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত আওয়ামী লীগের এক নেতা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com