Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ৬:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল নগরীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
২০ November ২০২৬ Friday ৪:২৭:০৫ PM
Print this E-mail this

বরিশাল নগরীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের


নগর প্রতিনিধি:

​বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা। তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সাবিনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে।
​নিহত সাবিনা ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। দেড় বছর পূর্বে বরিশাল নগরের কালুশাহ সড়কের লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের হুমায়রা নামের চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
​স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনার সংসারে অশান্তি লেগে ছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রায়ই মারধর এবং শারীরিক-মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান এবং নলছিটির ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন। ঘটনার ১৫ দিন পূর্বে ব্র্যাকের মধ্যস্থতায় সমঝোতার পর সাবিনাকে বরিশালে ফিরিয়ে আনা হয়।
​পরিবার সূত্রে জানা যায়, সমঝোতার পরও সাবিনার ওপর শারীরিক-মানসিক নির্যাতন থামেনি। এরই মধ্যে ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান স্বামী হীরা খলিফা।
​নিহতের বাবা জাকির হোসেন তালুকদার দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে না,তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চার লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল। কারাগারে থাকা জামাই হীরার পরামর্শেই আমার মেয়ের তিন ভাসুর ও দেবর, শাশুড়ি ও দুই জা মিলে তাকে মেরে ফেলেছে। আমি আইনের শরণাপন্ন হব এবং এই হত্যাকাণ্ডের বিচার চাই।
​একই ধরনের অভিযোগ করেছেন সাবিনার চাচাতো ভাই সোহাগ। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।নিহত সাবিনার লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com