ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা থাকায় পুরো উপকূল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। এর মধ্যে জেঁকে বসেছে শীত।
দুদিন ধরে উপকূলজুড়ে এমন আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও অসহায় খেটে খাওয়া মানুষ। কাজের অভাবে কর্মহীন হয়ে পড়েছেন কায়িক শ্রমজীবীরা।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১২টার পরও সূর্যের দেখা মেলেনি। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।
এদিকে রামনেওয়াজ লঞ্চঘাটের মনপুরা-নোয়াখালী নৌরুটের সি-ট্রাকের সুপারভাইজার রিপন জানান, নৌসংকেত না থাকায় সি-ট্রাক নির্ধারিত সময়ে চলাচল করছে। তবে যাত্রীর সংখ্যা ছিল কম।
এ ছাড়া হাজীরহাট সি-ট্রাক ঘাট ও জনতা লঞ্চঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার চলাচল করছে বলে জানিয়েছেন ঘাট সুপারভাইজাররা।
ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের মধ্যে ভারতের ওডিশার গোপালপুরের কাছে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি কিছুটা কমিয়ে বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)