Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ৬:২৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, বিপাকে কৃষক
২০ November ২০২৬ Friday ৫:৪২:৪৩ PM
Print this E-mail this

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, বিপাকে কৃষক


পটুয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে হচ্ছে হালকা বৃষ্টি, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে স্বাভাবিক জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। অন্যদিকে, বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে পাকা ধান। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকে। বৃষ্টির কারণে সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে এর প্রভাব পড়েছে। বৃষ্টির পাশাপাশি বাতাসে বিভিন্ন স্থানে পাকা ধানক্ষেত নুয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষক আব্দুল মান্নান বলেন, হঠাৎ বৃষ্টির কারণে তাদের তিন একর জমির বেশির ভাগ ধান নুয়ে পড়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।

আরেক কৃষক আবু জাফর বলেন, জমির ধান প্রায় পেকে গিয়েছিল। কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে গেছে। এতে পুরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিরাপদ আশ্রয়ের জন্য সমুদ্রগামী শত শত মাছ ধরার ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরে ফিরতে শুরু করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com