Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ৯:১১ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
১৯ November ২০২৬ Thursday ৭:৩৮:০০ PM
Print this E-mail this

কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার



কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায়(বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আমরাজুড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহির ফরাজীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জহির কুমিয়ান গ্রামের মৃত নুরুল হক ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় মামলা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com