Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ৯:৩৩ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে গাঁজাসহ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশের
২০ November ২০২৬ Friday ৯:০১:৩১ PM
Print this E-mail this

দুমকিতে গাঁজাসহ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশের


দুমকি প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন কালে ৫০গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর মুসুল্লীর একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মাদক সেবন কালে চারজনকে আটক ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। মাদক সেবনের আলামত দেখে পুলিশ তাদের তল্লাশী করে এসময় ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃতঃ নুরুল ইসলাম মোল্লার ছেলে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), মৃতঃ কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খান এর ছেলে মোঃ কুদ্দুস খান ওরফে সোহেল ও লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজিবর মাঝি’র ছেলে হৃদয় মাঝি(২১).
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com