এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২১ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ২১ জন।
আজ সোমবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান জসিম উদ্দীন।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ শিক্ষার্থী মোট ৫৩ হাজার ৪০৯টি আবেদন করেন। এর মধ্যে ২১ জন ফেল থেকে পাস করেছেন, ২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ৫২০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৯৫০ জন শিক্ষার্থী। গত ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব